Ridge Bangla

সংসদের মাধ্যমেই জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি এবং সেই শক্তির প্রতিফলন ঘটে জাতীয় সংসদের মাধ্যমে। রোববার (২৯ মার্চ) সংসদে সভাপতির আসনে বসে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন।

পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের স্থান নয়, এটি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান ক্ষেত্র। একটি কার্যকর গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করেছে। তিনি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান।

This post was viewed: 7

আরো পড়ুন