Ridge Bangla

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম আজ ঘোষণা করা হবে। এ উপলক্ষে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলের মিডিয়া টিম। সকালে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এ সময় নির্বাচনকে ঘিরে দলের প্রস্তুতি, কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

This post was viewed: 23

আরো পড়ুন