Ridge Bangla

হামে শিশুর মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়ে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৯ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি জানান, হামের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে দুই মন্ত্রীকে সারাদেশ ঘুরে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চিফ হুইপ আরও জানান, বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় হামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করে। সেখানে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী দুই মন্ত্রীকে সারাদেশ ঘুরে পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ গত তিন মাসে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন