এ বছর রমজান মাসে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও প্রান্তিক পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এইচএমবিডি ফাউন্ডেশন। ময়মনসিংহ, কুড়িগ্রাম, সাতক্ষীরা, গাইবান্ধা, দিনাজপুর, কুমিল্লা, ঢাকা এবং কক্সবাজারে সহায়তার হাত বাড়িয়ে তারা দরিদ্র ও খাদ্যসঙ্কটে থাকা পরিবারের জন্য পৌঁছে দিয়েছে অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ফাউন্ডেশন কর্তৃক বিতরণকৃত রমজান প্যাকের মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, আলু, মুড়ি, খেজুর, চিনিসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। মোট ১,৮৫০টিরও বেশি পরিবারের কাছে এই প্যাকেটজাত খাদ্য পৌঁছেছে, যা সেহরি ও ইফতারের সময় তাদের পরিবারের খাদ্যসংকট লাঘব করছে। পাশাপাশি সেহরি ও ইফতারের জন্য প্রয়োজনীয় খাদ্যের সরবরাহ নিশ্চিত করেছে সংগঠনটি।
এইচএমবিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, “রমজান একটি বরকতময় মাস। আমরা চাই আমাদের উদ্যোগের মাধ্যমে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, তারা যেন এই পবিত্র মাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে।”

স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন, এই সহায়তা তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বিশেষ করে, শিশু ও বৃদ্ধরা এই সহায়তার মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাদ্য পেয়েছেন, যা তাদের পুষ্টির চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রেখেছে।