Ridge Bangla

ইরান ইস্যুতে চাপে পড়েছেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে পার হওয়ায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে অভ্যন্তরীণভাবে যুদ্ধ থামানোর চাপ, অন্যদিকে তেহরানের ‘অতি উচ্চাকাঙ্ক্ষা’ নিয়ে মিত্র দেশগুলোর উদ্বেগ- এই দুই বিপরীতমুখী চাপে তিনি এখন কোণঠাসা অবস্থায় রয়েছেন।

প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতকে ট্রাম্প ‘সামান্য যাত্রাবিরতি’ হিসেবে উল্লেখ করলেও বাস্তবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজার হাজার বিমান হামলার পরও ইরানের সরকার টিকে আছে এবং শক্ত অবস্থান বজায় রেখেছে।

এ ছাড়া পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে অনমনীয় অবস্থানও পুনর্ব্যক্ত করেছে তেহরান।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, দ্রুত যুদ্ধের ইতি টানতে চান তারা। তাদের পরিকল্পনা অনুযায়ী, এই যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। বর্তমানে তা ২৬তম দিনে রয়েছে।

এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্ধারিত চীন সফর ১৪ মে পর্যন্ত স্থগিত করেছেন। ধারণা করা হচ্ছে, এর মধ্যেই সংঘাতের সমাপ্তি ঘটাতে চায় হোয়াইট হাউস। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখনো বোঝা যাচ্ছে না।

This post was viewed: 8

আরো পড়ুন