দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ বিষয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
This post was viewed: 15