Ridge Bangla

স্বাধীনতা দিবসে বিএনপির বিশেষ কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৫ মার্চ) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে জাতীয় স্মৃতিসৌধ-এ […]

পদ্মায় বাসডুবি: ৮০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি, উদ্ধার অভিযান অব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি প্রায় ৮০ ফুট গভীরে তলিয়ে গেছে। বাসটির অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধীরে ধীরে বাসটি নদীর তলদেশে নেমে গিয়ে গভীরে অবস্থান নিয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি […]

বরিশালে একদিনে নারী-শিশুসহ ৬টি লাশ উদ্ধার

বরিশাল নগরীসহ জেলার তিনটি উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিন নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বরিশাল নগরীর কীর্তনখোলা নদী থেকে শিশির (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তিনি গৌরনদী উপজেলার পূর্ব […]

পদ্মায় বাস দুর্ঘটনা: ৪০ যাত্রীর মধ্যে ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজ অনেকেই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ এক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে […]

১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, […]

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের নতুন ১৮তম অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল কাজল বাংলাদেশ সুপ্রিম […]

রাজধানীতে পাঁচ দিনে তিন খুনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকার বিভিন্ন এলাকায় পাঁচ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মগবাজার, উত্তরা ও ভাটারা এলাকায় সংঘটিত এসব ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে অর্থ লেনদেন নিয়ে বিরোধের জেরে ভাটারার কুড়িল বাজার এলাকায় প্রাণ হারান নিরাপত্তাকর্মী রাকিব হাসান (২৪)। সহকর্মী শাকিলের সঙ্গে টাকা নিয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ সভা

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। […]

কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত

কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৬) নামে এক জুলাই যোদ্ধা (ছাত্র সমন্বয়ক) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলে খোরশেদের সঙ্গে থাকা তারিন নামে এক নারী সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন। নিহত খোরশেদ […]

দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস বিতরণের ঘোষণা শিক্ষা মন্ত্রীর

দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই কর্মসূচির আওতায় ‘জুলাই বিপ্লবে’ শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্টদের একগুচ্ছ নির্দেশনা দেন মন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় তিনি […]

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন করে দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। এ পদ দুটিতে তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। […]

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে পথচারী আহত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, অন্য একজন পিটুনিতে আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের […]

জাতীয় প্যারেড স্কয়ারে কাল কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট, অংশ নেবে তিন বাহিনীর সদস্যরা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সরকারি কর্মসূচি অনুযায়ী, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা নির্ধারিত গেট ২, ৩, ৪, ১০ ও ১১ দিয়ে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার […]

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৪ জন কর্মকর্তা

দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পদোন্নতির অংশ হিসেবে সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত হয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের […]

ঢাকার যানজট কমাতে সরকারের ৭টি সিদ্ধান্ত: স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]

মেজর জিয়ার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও নৃশংস অধ্যায়। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে […]

আজ গণহত্যা দিবস: ভয়াল ২৫ মার্চের বিভীষিকাময় কালরাত্রি

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতির ইতিহাসে এ দিনটি এক বিভীষিকাময় কালরাত্রি হিসেবে চিহ্নিত। সেদিন মধ্যরাতে ঢাকাসহ সারাদেশে ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানায় চালানো […]

মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাল্টা হামলায় উত্তেজনায় দিশেহারা ইসরায়েল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সামরিক সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। এর মধ্যেই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ‘খুবই ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যের এক দিন পরই পরিস্থিতি নতুন মোড় নেয়। মঙ্গলবার ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে […]

টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক গাজী আশিকুর রহমান বশার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় […]

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তানের সেনা নেতৃত্ব। এ বিষয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান অশিম মনির। এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় এক মাস ধরে চলা এই সংঘাত বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে […]