Ridge Bangla

টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আ. লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক গাজী আশিকুর রহমান বশার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন