Ridge Bangla

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তানের সেনা নেতৃত্ব। এ বিষয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান অশিম মনির। এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় এক মাস ধরে চলা এই সংঘাত বন্ধে আলোচনার জন্য চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে শান্তি আলোচনা আয়োজনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসলামাবাদ।

একইভাবে, আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো পক্ষই এখনো স্পষ্ট সম্মতি দেয়নি। এদিকে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের ইসলামাবাদ সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে চলমান উত্তেজনা কমাতে নতুন কূটনৈতিক পথ তৈরি হতে পারে।

This post was viewed: 4

আরো পড়ুন