Ridge Bangla

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের ওই ব্যক্তি ভুয়া গেজেট প্রকাশের মাধ্যমে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে ভুয়া প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা।

আরিফ মাঈনুদ্দিন বিভিন্ন নামে পরিচয় দিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করতেন। তিনি একটি জাল প্রজ্ঞাপন তৈরি করে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত হওয়ার কথাও প্রচার করেন এবং সেই পরিচয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন