ঢামেক থেকে অপহৃত শিশু উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় জড়িত মূলহোতা তানভীর (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-১) সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন দুপুরে অসুস্থ […]
সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪ জন

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) ভোর থেকে রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে, যা জনমনে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে। রাত প্রায় ৩টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে […]
ভারত থেকে ফেরত এলেন ৩৩ বাংলাদেশি

ভারতে অবৈধভাবে অবস্থান ও অনুপ্রবেশের অভিযোগে আটক ৩৩ জন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টায় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের জারি করা ট্রাভেল পারমিট ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া […]
এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ ঢাকা বোর্ডের

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল বিতরণ করা হবে পরীক্ষার প্রবেশপত্র। কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবেশপত্র বিতরণ করা হবে ৭ এপ্রিল। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইলের কেন্দ্রসচিবদের প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ এপ্রিল এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, […]
দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক ও নৌ দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এসব দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদের মতো আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবনই মূল্যবান, আর প্রতিটি […]
খিলগাঁওয়ে অস্ত্রসহ দুজন আটক

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের শেখের […]
ঈদের দিনে জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন এবং সাংবাদিক […]
মহাস্থানগড়: আড়াই হাজার বছরের ইতিহাস, সভ্যতার এক জীবন্ত প্রতিচ্ছবি

বাংলার ইতিহাস মানেই অসংখ্য রাজবংশ, সভ্যতা ও সংস্কৃতির এক দীর্ঘ প্রবাহ। সেই ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও বিস্ময়কর সাক্ষ্যগুলোর একটি হলো মহাস্থানগড়। বগুড়ার করতোয়া নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন নগরী আজও বহন করছে আড়াই হাজার বছরেরও বেশি সময়ের ইতিহাস, কিংবদন্তি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী হিসেবে পরিচিত এই স্থানটি প্রাচীন পুণ্ড্রবর্ধন বা […]
কুমিল্লা ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে: রেল প্রতিমন্ত্রী

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রোববার (২২ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা […]
‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের ওই ব্যক্তি ভুয়া গেজেট প্রকাশের মাধ্যমে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে […]
মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে দেশের মহাসড়কসংলগ্ন রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী জানান, এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, […]
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনসহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও […]
সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় স্থাপনামুক্ত রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফেরার আগে সৈকতের সুগন্ধা পয়েন্টে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে মন্ত্রী উচ্ছেদকৃত স্থানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্টভাবে জানান, সমুদ্র সৈকতের […]
ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের একটি বিশেষ আদালতে হাজির করা হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে তোলা হয়। এর আগে চলতি মাসের ৭ তারিখ গভীর রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ […]
হবিগঞ্জে বাস–পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। […]
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ভোর ৫টায় […]
ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কার্যক্রম এ সপ্তাহে আরও ব্যাপক হতে যাচ্ছে। এ খবরটি প্রথম প্রকাশিত হয় টাইমস অব ইসরায়েলে। শনিবার (২১ মার্চ) সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে ইসরায়েল কাৎজ জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর […]
বান্দরবানে ৪৩ জন পর্যটক নিয়ে বাস খাদে, আহত ১৫

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে […]
জলবায়ু রক্ষায় সিগ্রাসের নীরব বিপ্লব

সমুদ্রের নীল জলরাশির নিচে যে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ জগত লুকিয়ে আছে, তার নাম সিগ্রাস। উপকূলীয় অগভীর জলে বিস্তৃত এই সবুজ তৃণভূমি কেবল সামুদ্রিক সৌন্দর্যের অংশ নয়, বরং পুরো সমুদ্রবাস্তুতন্ত্রের একটি মৌলিক ভিত্তি। প্রতি বছর ১ মার্চ পালিত হয় বিশ্ব সিগ্রাস দিবস, যা এই নীরব প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি […]
হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেওয়া হবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো- এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি। পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না […]