Ridge Bangla

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার (২৩ মার্চ) একদিনেই আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি বহির্গমণ ফ্লাইটও বাতিল করা হয়। এছাড়া এয়ার আরাবিয়ার একটি আগমন এবং একটি বহির্গমণ ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।

তবে সব ফ্লাইট কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে ছয়টি আগমন এবং পাঁচটি বহির্গমণ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। যদিও সামগ্রিক পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী বেশ কিছু ফ্লাইট এখনো স্থবির রয়েছে। বিশেষ করে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটগুলো নিয়মিত পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

This post was viewed: 8

আরো পড়ুন