Skip to main content

Ridge Bangla

বিদেশি ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসির বিপরীতে ঋণ সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশি ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের (এসবিএলসি) বিপরীতে দেশে নিবন্ধিত কোম্পানিগুলোকে টাকায় ঋণ দেওয়ার বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদক্ষেপের ফলে বিদেশি মালিকানাধীন বা বিদেশি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসহ দেশে বসবাসকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অভ্যন্তরীণ ঋণপ্রাপ্তির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা […]

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের মানতে হবে যে ১০ নির্দেশনা

আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। যদিও এখনো বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়- এই পাঁচটি বিষয়ে অংশ নিতে হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের প্রতিটিতে […]

স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে নেপালের উপরাষ্ট্রপতিকে আমন্ত্রণ

বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদবকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২৩ মার্চ) কাঠমান্ডুতে এক সৌজন্য সাক্ষাতে নেপালের উপরাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। দূতাবাস সূত্রে জানা যায়, এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ […]

ঢাকা–লাহোর ফ্লাইট চালুতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে বিমান খাতে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারের মধ্যে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। বৈঠকে ঢাকা–লাহোর রুটে সরাসরি ফ্লাইট চালুর […]

ক্ষতি পূরণে শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

চলতি বছরের রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় […]

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে জমা দেওয়ার আশা

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। যাচাই প্রক্রিয়া শেষে এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদন সংসদে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে জারি করা এসব […]

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সংঘটিত এ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই জরুরি ব্যবস্থাপনা বিভাগ পোর্ট আর্থার শহরের সংলগ্ন এলাকার মানুষদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ […]

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানদের স্নাতক পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করবে সরকার: শিক্ষামন্ত্রী

অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘জুলাই বিপ্লব’-এ শহিদ ও আহত পরিবারের শিক্ষার্থীদের […]

ঈদের ছুটি শেষে সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরবর্তীতে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন। […]

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত ৩০ […]

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই ঋণ সুবিধা বাস্তবায়ন […]

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৫ জন

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০-৩৫ জন আহত হয়েছেন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে পৌর শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা […]

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা ও মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) […]

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহে ‘বিপর্যয়ের’ শঙ্কা

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। ইসলামি প্রজাতন্ত্রে ওয়াশিংটন ও তেল আবিবের হামলা শুরু হওয়ার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, যেখান থেকে বিশ্বের জ্বালানির প্রায় দুই-তৃতীয়াংশ যোগান দেওয়া হয়। এছাড়া আগ্রাসনের জবাবে ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করায় এ পথে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের […]

আহসান মঞ্জিল: বুড়িগঙ্গার তীরে গোলাপি প্রাসাদের উত্থান–পতনের নীরব ইতিহাস

বুড়িগঙ্গা নদীর ঢেউয়ের সঙ্গে ভেসে আসে ঢাকার এক প্রাচীন ও রাজকীয় ইতিহাসের প্রতিধ্বনি। সেই ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল কিন্তু নীরব সাক্ষী হলো আহসান মঞ্জিল। ঢাকার পুরান নগরীর ইসলামপুর এলাকার কুমারটুলীতে দাঁড়িয়ে থাকা এক গোলাপি প্রাসাদ, যা একসময় ছিল ক্ষমতা, রাজনীতি ও নবাবি ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু। আজ এটি শুধু একটি স্থাপনা নয়, বরং হারিয়ে যাওয়া এক সাম্রাজ্যের নিঃশব্দ […]

কলম্বিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩৪ জন

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়র লুইস এমিলিও বুস্টোস জানান, এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা […]

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার (২৩ মার্চ) একদিনেই আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি […]

ঈদ শেষে আজ থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংক-অফিস কার্যক্রম

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়ায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারা দেশে স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে অফিস-আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। রমজান ও ঈদ উপলক্ষে নির্ধারিত বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন সময়সূচিতে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর […]