Ridge Bangla

ঈদের দিনে জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন এবং সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে টেলিফোনে কথা বলে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. মোকাররম হোসেন জানান, ঈদের দিন বিকেলে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি বিস্মিত ও আনন্দিত হন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, যা তার জন্য সত্যিই অপ্রত্যাশিত ছিল।’

তিনি বলেন, উৎসবের দিনে সরকারপ্রধানের এমন আন্তরিকতায় তিনি ভীষণ আনন্দিত।

অন্যদিকে, সাংবাদিক আনিস আলমগীর জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করেন। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ও তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

This post was viewed: 12

আরো পড়ুন