Skip to main content

Ridge Bangla

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে কারখানার নিচতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে তিনতলা ভবনের বিভিন্ন অংশে। স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১১টা) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, রাত ৯টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি। পরে কাছে গিয়ে আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। পাঁচটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।” তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

This post was viewed: 29

আরো পড়ুন