মধ্যপ্রাচ্য সংকটে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতেই এই জরুরি সভার আয়োজন […]
সদরঘাটে অভিযান, বিলম্বে ছাড়ায় ৩ লঞ্চকে জরিমানা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী তদারকি চালিয়েছে সরকার। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, যিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে […]
মধ্যপ্রাচ্য সংকটে আজও ২৬ ফ্লাইট বাতিল, ২০ দিনে বাতিলের সংখ্যা ৬১৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের এ সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। […]
ইরানি হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে আরব দেশগুলো

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। সৌদি আরবের রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানানো হয়। খবর বিবিসির। বৈঠকে উপস্থিত ছিলেন বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের আরও কয়েকটি দেশের প্রতিনিধি। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা, […]
কাতার-সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

সৌদি আরব ও কাতারের একাধিক জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। কাতারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে ছোড়া চারটি […]
ঢাকায় ১,৭২০টি ঈদ জামাত, নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি

রাজধানী ঢাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১,৭২০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে জামাতের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির […]
কাতারে আরেকবার হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ডোনাল্ড ট্রাম্প

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে বড় মাপের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। নিজের সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এই হুমকি দেন তিনি। কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে ইরান হামলা চালানোর পর ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এটি বিশ্বে […]
প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হাইকমিশন সূত্রে জানা যায়, পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই […]
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ফলে ৩০টি রোজা পূর্ণ করে রমজান মাসের সমাপ্তি ঘটবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। […]
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ড্রাগন ফলের বাগান ধ্বংস

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক রাতেই ধ্বংস হয়ে গেল কৃষক মো. রিপন মুন্সির চার বছরের পরিশ্রমের স্বপ্ন। পেয়ারাতলা গোরস্থান মাঠে তার ড্রাগন ফলের বাগানের প্রায় ১৩০০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেন, এতে তার অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। রিপন মুন্সি জানান, প্রায় চার বছর ধরে কঠোর পরিশ্রমে তৈরি […]
চার দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন

ঈদ-পরবর্তী সময়ে সেতু মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, এতে কিছুটা দুর্ভোগের আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুর সেতুর মেরামত কাজ ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে। […]
আজ বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় আজ (বৃহস্পতিবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দেশের […]
আত্মসমর্পণকারী ১২৭ জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ, পুনর্বাসনে জোর র্যাবের

চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-৭। বুধবার (১৮ মার্চ) নগরের পতেঙ্গা এলাকায় এক মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যাব জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সময়ে মোট ১২৭ জন জলদস্যু তাদের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান […]
ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঁচ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্র কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত চিঠিতে আগামী ৫ এপ্রিলের মধ্যে গঠিত কমিটির কাগজপত্র বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) নিকট জমা দিতে বলা হয়েছে। বোর্ডের চিঠি অনুযায়ী, জেলা সদরের কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও […]
হিলি সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বাজার চেকপোস্ট-সিপি সড়কের একটি গুদামঘরের বারান্দায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি হিলি চেকপোস্ট এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন উল্লেখ করে পুলিশ জানায়, নিহত ব্যক্তি […]
২২ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল

প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সকালেই সম্পন্ন হয়েছে। এর পরপরই সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল শুরু করা হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের […]
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে […]
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং […]
ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রা: আজই অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন

পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের ট্রেনযাত্রার টিকিট। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট […]
বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছর বয়সী এক শিশু কন্যা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আহত শিশুটির উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন […]