Skip to main content

Ridge Bangla

নকলায় ১০২টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

শেরপুরের নকলা উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ১০২টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। আগামী শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপারভাইজার মো. ছাইদুল ইসলাম জানান, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঈদগাহ ময়দানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা, মুসল্লিদের জন্য পানি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক (কেয়ারটেকার) বেলায়েত হোসেনের তথ্য অনুযায়ী, উপজেলার মোট ১০২টি ঈদগাহের মধ্যে পৌরসভায় রয়েছে ১৪টি, গনপদ্দী ইউনিয়নে ১০টি, নকলা ইউনিয়নে ৯টি, উরফা ইউনিয়নে ১৫টি, গৌড়দ্বার ইউনিয়নে ১১টি, বানেশ্বরদী ইউনিয়নে ৬টি, পাঠাকাটা ইউনিয়নে ৮টি, টালকী ইউনিয়নে ১৩টি, চরঅষ্টধর ইউনিয়নে ৮টি এবং চন্দ্রকোনা ইউনিয়নে ৮টি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, নকলা পৌরসভার চরকৈয়া এলাকায় ইতোমধ্যে আগাম ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিদম চৌধুরী ঈদ উপলক্ষে এলাকাবাসীসহ দেশ-বিদেশের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “নকলা ও নালিতাবাড়ীর মানুষ শান্তিপ্রিয় এবং উৎসবমুখর পরিবেশে সবাই মিলেমিশে অংশগ্রহণ করে থাকে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার নজির নেই।”

তিনি আরও জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে প্রতিটি ঈদগাহে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন