দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ জাতির মধ্যে ঐক্য, সহমর্মিতা […]
কালবৈশাখী ও বজ্রঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল ঝুঁকি রয়েছে

চলতি মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (২০ মার্চ) রাত ৯টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে […]
ঈদের দিনে বিশ্বশান্তির আহ্বান ড. ইউনূসের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, প্রায় দুই বিলিয়ন মুসলমান রমজানের সিয়াম সাধনা শেষে ঈদ উদযাপন করছেন। তবে এই আনন্দের সময়েও তার চিন্তা রয়েছে ইরান, লেবানন […]
‘ঈদে চুরি-ছিনতাই রোধে তৎপর রয়েছে র্যাব’

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র্যাব। চুরি-ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। শুক্রবার (২০ মার্চ) বিকেলে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদের জামাত ঘিরে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া […]
চট্টগ্রামে বিশেষ অভিযানে ২৪ হাজার ইয়াবা জব্দ, আটক ২৮

চট্টগ্রাম নগরজুড়ে পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সিএমপির কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে চালানো এ অভিযানে মোট ২৪ হাজার ১৩৮ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারদের মধ্যে […]
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র মাহে রমজানের সমাপ্তি ঘটিয়ে এসেছে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীর প্রতি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় প্রচারিত এক টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বার্তাটি সম্প্রচার করে। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা দিয়ে […]
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা। শনিবার ঈদুল ফিতরের দিন এই আয়োজন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। […]
নকলায় ১০২টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

শেরপুরের নকলা উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ১০২টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। আগামী শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসব ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপারভাইজার মো. ছাইদুল ইসলাম জানান, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি […]
বাঁশখালী উপকূলে কোস্ট গার্ডের অভিযান, আলু পাচারের চেষ্টারত ছয়জন আটক

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলুসহ একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আগের রাতে এস আলম পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি আর্টিসানাল ট্রলিং বোটে […]
সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০টি গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুর জেলার ছয় উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। এসব এলাকার মুসল্লিরা সুরেশ্বর দরবার শরীফের অনুসারী হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের কিছু মানুষ আগাম ঈদ উদযাপন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সৌদি […]
ঈদযাত্রায় ঢাকার মতোই ফাঁকা কমলাপুর রেলস্টেশন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২০ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীচাপ তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা গেছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশ স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছে। স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে আজ অতিরিক্ত ভিড় না থাকায় যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তবে এর মধ্যেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবারের সঙ্গে […]
শোলাকিয়া ঈদ জামাতে মুসল্লিদের জন্য দুইটি বিশেষ ট্রেন চালু

পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের যাতায়াত সহজ করতে এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে চালু করা হয়েছে দুটি বিশেষ ট্রেন। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে চালু হওয়া এই ট্রেন দুটি ‘শোলাকিয়া স্পেশাল’ নামে পরিচালিত হবে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব রুট থেকে পৃথকভাবে ট্রেন দুটি ছেড়ে মুসল্লিদের দ্রুত শোলাকিয়া ঈদগাহে পৌঁছে দেবে। রেলওয়ে সূত্রে জানা […]
সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদের শিক্ষা মানুষকে সহমর্মিতা, ত্যাগ ও পারস্পরিক সম্প্রীতির পথে পরিচালিত করে। […]
শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, সেদিন দেশের কোথাও শাওয়ালের চাঁদ […]
ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য করা হয়েছে বিশেষ আয়োজন। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বন্দিদের জন্য উন্নত খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বজনদের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ রাখছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ দেশের মোট ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দি রয়েছেন। হাজতি ও দণ্ডপ্রাপ্ত বন্দি […]
ক্লাউড কিচেন: শহুরে নারী উদ্যোক্তাদের নীরব বিপ্লব

ঢাকা বা চট্টগ্রামের মতো মেগাসিটির ব্যস্ত রাস্তায় যানজট ঠেলে কোনো নামী রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবার খাওয়া এখন অনেকের কাছেই বেশ ঝক্কির কাজ। নামে-দামে ভারী রেস্টুরেন্টগুলোতে আবার অনেক সময় বাড়তি ভিড়ের জন্য দীর্ঘসময় অপেক্ষা করার মতো ঝামেলাও পোহাতে হয়। আবার নামী রেস্টুরেন্ট মানেই বিশাল সাজসজ্জা, চড়া দাম আর ভ্যাট-সার্ভিস চার্জের বাড়তি বোঝা। ঠিক এই জায়গাতেই বিপ্লব […]
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে আবহাওয়া প্রতিকূল বা অনিবার্য কারণে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল […]
বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ফ্লাইটটি বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে। মানামাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটটি আজ সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে রওনা হয়। […]
শোলাকিয়া ঈদ জামাতে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন সদস্য। শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম […]
মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৫ জন বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সংকটাপন্ন দেশগুলো থেকে বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও চলছে। শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোতে […]