Skip to main content

Ridge Bangla

ইরানি হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে আরব দেশগুলো

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। সৌদি আরবের রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ওই নিন্দা জানানো হয়। খবর বিবিসির।

বৈঠকে উপস্থিত ছিলেন বাহরাইন, কুয়েত, লেবানন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের আরও কয়েকটি দেশের প্রতিনিধি। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো ও কূটনৈতিক স্থাপনায় হামলা করা হয়েছে। ‘কোনো অজুহাতেই’ এই ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকারের ওপর গুরুত্বারোপ করে বিবৃতিতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালি বন্ধ করার পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ‘আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।

This post was viewed: 33

আরো পড়ুন