Skip to main content

Ridge Bangla

সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদের শিক্ষা মানুষকে সহমর্মিতা, ত্যাগ ও পারস্পরিক সম্প্রীতির পথে পরিচালিত করে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে। সমাজে বৈষম্য দূর করে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক এবারের ঈদের অঙ্গীকার। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

This post was viewed: 31

আরো পড়ুন