Ridge Bangla

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সালাম হোসেন জানান, বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে এবং তখন অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের পর্যায়ক্রমে পারাপার করা হবে।

এর আগে সন্ধ্যা ৭টার পর থেকেই একই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে বাতাসের তীব্রতা বাড়লে ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

এদিকে মাঝনদীতে ‘খান জাহান আলী’ ও ‘জাহাঙ্গীর’ নামের দুটি ফেরি আটকা পড়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি অনুকূলে এলে এগুলো নিরাপদে ঘাটে ফিরিয়ে আনা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শত শত যানবাহন ও ঈদে ঘরমুখো যাত্রী আটকা পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন পারাপারের আশায়।

This post was viewed: 6

আরো পড়ুন