জাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) হলের নিজ কক্ষেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। মৃত অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে। হল সূত্রে জানা যায়, তিনি হলের ৪১৩ […]
বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সালাম হোসেন জানান, বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক […]
ইউজিসি’র চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের যোগদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। ইউজিসি’র বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের নিকট […]
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার দেশটিতে ঈদ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) রাতে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়। চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের […]
চাঁদপুর লঞ্চঘাটে ঈদযাত্রায় চরম ভোগান্তি, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা

ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় চার বছর আগে আধুনিক লঞ্চঘাট নির্মাণ শুরু হলেও এখনো কাজ শেষ না হওয়ায় অস্থায়ী ব্যবস্থায় চলছে যাত্রী পারাপার। এতে বিশৃঙ্খলা ও ভোগান্তি বেড়েছে বহুগুণ। সরেজমিনে দেখা গেছে, লঞ্চ থেকে নামার পর যাত্রীদের সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে অত্যন্ত উঁচু পন্টুনে। ঘাটে নেই […]
আইজিপির বাড়িতে চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরির খবর ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের পর প্রকৃত ঘটনা তুলে ধরে বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুলিশ জানায়, আইজিপির বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি। বরং ঝড়-বৃষ্টির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের কিছু বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে […]
ঈদযাত্রায় স্বস্তি, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন খাতে কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি এবং যাত্রীরা নির্ধারিত ভাড়াতেই গন্তব্যে যাচ্ছেন। বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কিছু পরিবহন নির্ধারিত […]
ঝড়-বৃষ্টির রাতে আইজিপির বাড়িতে চুরি

বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ না থাকার সুযোগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাটের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরেরা তা এড়িয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের […]
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দাবার বোর্ড’ সাজাচ্ছে ইরান–চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও চীন সমন্বিত কৌশল নিয়ে এগোচ্ছে বলে দাবি করা হয়েছে এক প্রতিবেদনে। এতে বলা হয়, বেইজিং একই সঙ্গে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বার্তা দিচ্ছে, যা পুরো পরিস্থিতিকে ‘দাবার বোর্ডের’ মতো কৌশলগতভাবে সাজানোর ইঙ্গিত দেয়। প্রতিবেদন অনুযায়ী, চীন আনুষ্ঠানিকভাবে ইরান সংকটে প্রতিক্রিয়া জানাচ্ছে দুটি সমান্তরাল পথে- একদিকে কূটনৈতিক […]
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত ১৬ মার্চের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে আদেশটির কপি প্রকাশ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, […]
ঈদযাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এ সড়কে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ার পর কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়। একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং […]
মধ্যপ্রাচ্যে ২০ মার্চ সম্ভাব্য ঈদ, বাংলাদেশে ২১ মার্চ হতে পারে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্যাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। আকাশবিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এর […]
সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার

সুন্দরবন এলাকায় বনদস্যুদের হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন, শফিকুল, আল আমিন, ইসমাইল, রেজোয়ান, মিরাজ ও রমজান। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, […]
ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা

ইসরায়েল আসন্ন ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে এ সিদ্ধান্ত ইসলামী ওয়াকফ কমিটিকে জানিয়েছে। ইসরায়েল ‘নিরাপত্তা পরিস্থিতি’র অজুহাতে রমজানের শুরু থেকেই মসজিদটি বন্ধ রেখেছে, যার ফলে ১৯৬৭ সালের পর এই প্রথম রমজানে মুসল্লিরা সেখানে জুমার নামাজ আদায় করতে পারেননি। বর্তমানে মসজিদে সীমিত সংখ্যক […]
মুন্সীগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে […]
লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু। তারা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর […]