Skip to main content

Ridge Bangla

ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রা: আজই অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন

পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ থেকে ২৮ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট যথাক্রমে ১৩ থেকে ১৮ মার্চের মধ্যে বিক্রি সম্পন্ন হয়েছে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং প্রতিজন কেবল একবারই টিকিট ক্রয়ের সুযোগ পাবেন। এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ডের সুযোগ নেই।

This post was viewed: 38

আরো পড়ুন