Skip to main content

Ridge Bangla

আইজিপির বাড়িতে চুরির ঘটনায় তিনজন গ্রেপ্তার

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরির খবর ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের পর প্রকৃত ঘটনা তুলে ধরে বুধবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, আইজিপির বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি। বরং ঝড়-বৃষ্টির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের কিছু বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা সেগুলো নিয়ে যায়।

ঘটনাটি সামনে আসার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। আটকদের কাছ থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, যাচাই ছাড়া কিছু গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির খবর প্রচার করা হয়, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে। প্রকৃত ঘটনা ভিন্ন হওয়ায় এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

This post was viewed: 33

আরো পড়ুন