Ridge Bangla

নিরাপদ ঈদযাত্রায় বিশেষ লঞ্চ সার্ভিস, সরকারের কঠোর নজরদারি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বাচলের ৩০০ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের বিকল্প সুবিধা দিতে পরীক্ষামূলকভাবে এই সার্ভিস চালু করা হয়েছে, যা ঈদের আগ পর্যন্ত চলবে। ভবিষ্যতে এটি স্থায়ীভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পূর্বাচল সংযোগ সড়কের কারণে শিমুলিয়া ঘাটে যাতায়াত সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা ও নরসিংদীসহ আশপাশের এলাকার যাত্রীরা এতে উপকৃত হবেন।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং টিকিটে অনিয়ম রোধে কঠোর নজরদারি থাকবে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু করেন। প্রতিদিন নির্ধারিত সময়ে চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ ছেড়ে যাবে।

This post was viewed: 8

আরো পড়ুন