প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

মালদ্বীপে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ মার্চ) পাঠানো শোকবার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু দুঃখ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং বিশেষ করে নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর […]
সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষি শ্রমিকের প্রতিবাদ, পিটুনিতে ৬ দিন পর মৃত্যু

নাটোরের লালপুরে অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় এক কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান এলাকার মোমিন মন্ডলের ছেলে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা মোমিন মন্ডল জানান, গত ১২ মার্চ কদিমচিলান বাজারে তার ছেলে রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামের রড-সিমেন্টের দোকানে সিমেন্ট কিনতে যান। এ […]
নিরাপদ ঈদযাত্রায় বিশেষ লঞ্চ সার্ভিস, সরকারের কঠোর নজরদারি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বাচলের ৩০০ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালের […]
বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনাকে আধুনিকায়নে উন্নত প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী প্রথমবারের […]
তিস্তা প্রকল্পে চীনকে সমর্থন জানালেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিস্তা পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর-১০-এ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চীনের সহায়তায় দুস্থদের মধ্যে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন। ডা. শফিকুর রহমান বলেন, কিছু দেশ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবহেলা করে কোনো অবদান […]
যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলেন মোজতবা আলী খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানের কাছে এই প্রস্তাবগুলো পাঠানো হয়েছিল। তবে সেগুলো গ্রহণে আগ্রহ দেখায়নি ইরান। সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা […]
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় আগামী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের হাতে এই কার্ড তুলে দেবেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত কৃষক কার্ড প্রণয়ন-সংক্রান্ত সেলের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর […]
কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জন নিহত: আফগান সরকার

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য প্রকাশ করেছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে এবং একে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি জানিয়েছে। আফগান তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে কাবুলের ওমর আসক্তি চিকিৎসা […]
ঈদযাত্রা নির্বিঘ্নে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে: সড়কমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পূর্বের রেশনিং পদ্ধতি প্রত্যাহার করে সরকার এখন পর্যাপ্ত জ্বালানি সরবরাহে তৎপর রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পটুয়াখালীর গলাচিপায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা […]
শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় চলমান সরকারি ছুটির মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য […]
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারা: তদন্তে কমিটি গঠন করবে সরকার

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে অংশ নিতে না পারার বিষয়টি তদন্তে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, এতে কূটনৈতিক কোনো ব্যর্থতা ছিল কি না তা খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল আয়োজক দেশ ভারত […]
ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

চলতি বছরের ফেব্রুয়ারি মাসজুড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে। দেশের বিভিন্ন আদালতের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়। দুদকের এক নথি অনুযায়ী, মোট জব্দ সম্পদের মধ্যে স্থাবর সম্পদের মূল্য প্রায় ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৭০ কোটি ২৯ লাখ ২৬ […]
ঈদযাত্রা নির্বিঘ্নে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের সব ইউনিট মাঠে থাকবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি। তিনি […]
সড়ক দুর্ঘটনার শিকার এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আতিক মুজাহিদ

ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনাব আতিকুর রহমানকে বহনকারী মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক […]
ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ, টোল আদায় প্রায় ৩ কোটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢলে সিরাজগঞ্জের যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতু পারাপারে প্রায় ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি সামনে রেখে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে দূরপাল্লার বাসসহ […]
দুই ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া

দুই ঘণ্টার ব্যবধানে দেশের দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে এসব ঘটনা ঘটে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু নিজ বাসার ছাদ থেকে পড়ে মারা যান। তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে […]
ঈদ উপলক্ষে শুরু টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। এর আগে সোমবার (১৬ মার্চ) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। দিনশেষে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নামে সড়ক, রেল ও নৌপথে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ সামনে […]
প্রবাসী রেমিট্যান্সে দ্রুত গতি, ১৪ দিনে দেশে এলো ২২০ কোটি ডলার

চলতি মার্চের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ গতিশীল হয়েছে। এই সময়ে দেশে এসেছে মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এটি দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার সমতুল্য। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সোমবার (১৬ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মার্চের প্রথম ১৪ দিনে […]
৮টি জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের আটটি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার মধ্যে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, […]
রোজাদারের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ইফতার

রোজার মাসে দিনের অন্যতম প্রতীক্ষিত মুহূর্ত হলো ইফতার। সারাদিনের কঠোর সংযম ও ধৈর্যের পর সূর্যাস্তের সেই সময়টি যেন রোজাদারের জন্য এক বিশেষ প্রশান্তি ও তৃপ্তি নিয়ে আসে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর আজানের ধ্বনি যখন কানে বাজে, তখন রোজাদারের হৃদয়ে সৃষ্টি হয় এক অনন্য আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি। ইসলামে ইফতারকে বিশেষ মর্যাদা দেওয়া […]