Ridge Bangla

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ড্রাগন ফলের বাগান ধ্বংস

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক রাতেই ধ্বংস হয়ে গেল কৃষক মো. রিপন মুন্সির চার বছরের পরিশ্রমের স্বপ্ন। পেয়ারাতলা গোরস্থান মাঠে তার ড্রাগন ফলের বাগানের প্রায় ১৩০০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেন, এতে তার অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

রিপন মুন্সি জানান, প্রায় চার বছর ধরে কঠোর পরিশ্রমে তৈরি করা বাগানটি এক রাতেই ধ্বংস হয়ে গেছে। শুধু গাছ নয়, তার স্বপ্ন, শ্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও একসঙ্গে হারিয়েছে।

বাগানের কর্মচারী মতিন বলেন, মঙ্গলবার সকালে বাগানে গিয়ে ১৩০০ গাছ কাটা অবস্থায় দেখে সবাই হতবাক হয়ে পড়ি।

ভুক্তভোগী কৃষক পূর্ব শত্রুতার ইঙ্গিত দিয়েছেন। তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে পেয়ারাতলা গ্রামের ফারুকের ছেলে সাব্বির তাকে হুমকি দিয়েছিল। সাব্বিরের মামা নাজমুলকে কয়েকদিন আগে টাকা লেনদেন নিয়ে আটক করা হয়েছিল, পরে জামিনে ছাড়া পাওয়া গেলে এই ক্ষতি করা হয়।

রিপন মুন্সি জানান, ২০ বিঘা জমিতে ড্রাগনসহ বিভিন্ন ফলের বাগান রয়েছে এবং এখানে ৩০–৩৫ জন শ্রমিক কাজ করে। এই ঘটনার ফলে এলাকার চাষিরা আতঙ্কিত।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, তিনি ফিরলে ঘটনার তদন্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

This post was viewed: 8

আরো পড়ুন