দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বাজার চেকপোস্ট-সিপি সড়কের একটি গুদামঘরের বারান্দায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি হিলি চেকপোস্ট এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন উল্লেখ করে পুলিশ জানায়, নিহত ব্যক্তি বগুড়া জেলার সাতমাথা এলাকার বাসিন্দা, বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি ‘হকি’ নামে পরিচিত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
This post was viewed: 8