Ridge Bangla

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের প্রধান জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এবারের ঈদের জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া প্রায় ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন