Ridge Bangla

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। এতে বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন দায়িত্ব দিয়ে […]

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে- এই বিশ্বাস থেকেই সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০টি খাল পুনরুদ্ধারের উদ্যোগ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে হাজার হাজার খাল রয়েছে, যা খনন ও পুনঃস্থাপনের মাধ্যমে সজীব করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রশাসনের পক্ষ থেকে ৪০০টি খাল চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে পুনরুদ্ধার করা হবে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, নদী, নালা, খাল ও বিল আমাদের বেঁচে থাকার জন্য […]

সব স্কুলে পর্যায়ক্রমে চালু হবে ‘মিড ডে মিল’ কর্মসূচি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশের শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সব স্কুলে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে সরকার। প্রথম ধাপে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি শুরু করা হবে, পরে ধীরে ধীরে দেশের সব স্কুলে তা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত […]

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

বিএনপি জুলাই জাতীয় সনদকে শ্রদ্ধা করে এবং সনদের আলোকে দেশ পরিচালনার পথে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, এনসিপির কিছু নেতা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা […]

অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন স্প্যানিশ অভিনেতা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৮তম আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে মঞ্চে দাঁড়িয়েই ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। এ সময় তার পাশে ছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রোববার (১৫ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার দেওয়ার […]

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের প্রধান জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ […]

প্রধানমন্ত্রীর খাল খনন উদ্যোগকে সাধুবাদ জানাই: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই’’। ডা. শফিকুর রহমান বলেন, ‘‘বাংলাদেশ একসময় নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো […]

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও […]

শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার থেকে শুরু টানা ৭ দিনের ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। সে হিসেবে সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত […]

সিরাজগঞ্জে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে গোপন রাখা ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। রোববার রাতের দিকে উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকার পুরাতন গুদামের পেছনের জঙ্গলে অভিযান চালানো হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ৯৫ বস্তা সরকারি চাল […]

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি আমদানি করছে সরকার

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এদিকে দেশে জ্বালানি তেল […]

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা-১৭–এর জনগণের বিভিন্ন প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আবদুর রহমান সানীকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, […]

ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নিয়োগ পেতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক পাস বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্কুল, কলেজ, মাদরাসা, কলেজ- সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম থাকবে। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ […]

ঈদযাত্রায় বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকেই আব্দুল্লাহপুর বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এতে মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। বিকেলের পর […]

পবিত্র শবে কদর আজ, সারাদেশে বিশেষ ইবাদত ও মোনাজাত

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ (সোমবার, ১৬ মার্চ) মহিমান্বিত রাতে পালিত হবে। সন্ধ্যার পর থেকেই শুরু হবে রজনীটি, যা ইসলামি বিশ্বাস অনুযায়ী হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই রাত উদযাপন করবেন। বিশেষ এই রাতে আল্লাহর অসীম রহমত, বরকত ও মাগফেরাত বর্ষিত হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে […]

শাহজালাল বিমানবন্দরে ১৭ দিনে ৫২৮ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৮টি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ১৭ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮টি। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার বাতিল হওয়া ২৮টি ফ্লাইটের মধ্যে কুয়েতগামী কুয়েত […]

চাঁদপুরে পুলিশের অভিযান: ৪ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার (২১) নামের ওই দুইজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের বসতঘর থেকে মাদকের চালান উদ্ধার […]

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা […]

সরকারি ভাড়ার চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই: পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাস বেশি ভাড়া নিতে পারবে না এবং একটিমাত্র টাকার বেশি নেওয়ার সুযোগও নেই। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, গত সাত দিনে কোনো বাস যাত্রীদের থেকে […]