Ridge Bangla

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

মেট্রোরেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত ১৬ মার্চের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে আদেশটির কপি প্রকাশ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে পুনরায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে চালু হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, ঈদের দিন যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর পবিত্র ঈদুল আজহার দিনেও মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের পরদিন থেকে নিয়মিত সেবা চালুর মাধ্যমে যাত্রীদের স্বাভাবিক যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।

This post was viewed: 9

আরো পড়ুন