Skip to main content

Ridge Bangla

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ, টোল আদায় প্রায় ৩ কোটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢলে সিরাজগঞ্জের যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতু পারাপারে প্রায় ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি সামনে রেখে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন যমুনা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে পূর্বপাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা এবং পশ্চিমপাড় থেকে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। তবে এখন পর্যন্ত মহাসড়কে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

This post was viewed: 41

আরো পড়ুন