Ridge Bangla

পবিত্র শবে কদর আজ, সারাদেশে বিশেষ ইবাদত ও মোনাজাত

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ (সোমবার, ১৬ মার্চ) মহিমান্বিত রাতে পালিত হবে। সন্ধ্যার পর থেকেই শুরু হবে রজনীটি, যা ইসলামি বিশ্বাস অনুযায়ী হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই রাত উদযাপন করবেন।

বিশেষ এই রাতে আল্লাহর অসীম রহমত, বরকত মাগফেরাত বর্ষিত হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া মোনাজাতের মাধ্যমে ধর্মপ্রাণরা মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন। মসজিদগুলোতে রাতব্যাপী মিলাদ মাহফিল, ওয়াজ আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতে মানবজাতির জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মুসলিমরা মসজিদে পাশাপাশি বাসাবাড়িতেও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। পবিত্র শবে কদরের উৎসব উপলক্ষে আগামীকাল (১৭ মার্চ) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের অন্যান্য মসজিদে বিশেষ প্রার্থনা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার বেসরকারি চ্যানেল রেডিওতে রাতব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

This post was viewed: 8

আরো পড়ুন