Ridge Bangla

ইরান সংকট সমাধানে ট্রাম্পকে প্রস্তাব পুতিনের

ইরান সংকট সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে একটি সমন্বয় প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রক্রিয়া কীভাবে এগোয়, এখন মস্কো সেদিকেই নজর রাখবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, রাশিয়া ইরান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব দিয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে।

এর আগে সোমবার টেলিফোনে কথা বলেন পুতিন ট্রাম্প। সময় দুই নেতা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনায় ইরান পরিস্থিতিও উঠে আসে। রাশিয়া ঠিক কী ধরনের প্রস্তাব দিয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই। আসলে এমন কোনো উদ্দেশ্যও নেই। প্রেসিডেন্ট (পুতিন) তার প্রতিপক্ষের (ট্রাম্প) কাছে এসব প্রস্তাব তুলে ধরেছেন। এখন এই অনুমোদন প্রক্রিয়া কতটা এগোয়, তা দেখার অপেক্ষায় আছি আমরা।”

বিশ্লেষকেরা বলছেন, ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। সেই প্রেক্ষাপটেই রাশিয়ার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

This post was viewed: 20

আরো পড়ুন