Ridge Bangla

জুলাই সনদ অস্বীকার করা নিজেদের অস্তিত্ব অস্বীকারের শামিল: এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা এবং তা নিজেদের অস্তিত্ব অস্বীকারের শামিল। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার দক্ষিণ থানা জামায়াতের […]

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন

দেশের সব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতোমধ্যে চিঠিটি দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার […]

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্রকে নস্যাৎ করার লক্ষ্যে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে […]

ইরান সংকট সমাধানে ট্রাম্পকে প্রস্তাব পুতিনের

ইরান সংকট সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে একটি সমন্বয় প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই প্রক্রিয়া কীভাবে এগোয়, এখন মস্কো সেদিকেই নজর রাখবে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, রাশিয়া ইরান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব দিয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরা হয়েছে। এর আগে সোমবার […]

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া চলমান থাকবে: গভর্নর

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাফুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ওই বৈঠকে পাচার হওয়া অর্থ শনাক্তকরণ, আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক […]

জীবননগরে কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা সোমবার মাগরিবের নামাজের পর ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। মসজিদ কমিটির […]

প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছেন। এই কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না এবং সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড […]

চার হাজারের বেশি ইয়াবাসহ বিমানবন্দরে গ্রেফতার ১ জন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তার কাছ থেকে মোট ৪ হাজার ৩৬৪টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল ইসলাম। সোমবার (৯ মার্চ) বিমানবন্দর থানার আওতাধীন বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক […]

ফ্যামিলি কার্ডে পরিবারে নারীর অবস্থান আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং পরিবারে তাদের অবস্থান দৃঢ় করবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সকলের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারবেন এবং দুর্নীতিতে জড়িতদের জন্য কোনো ছাড় থাকবে না। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা […]

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ গ্রহণের অভিযোগ পিআইওর বিরুদ্ধে

একটি সরকারি কবরস্থানের মাটি ভরাট প্রকল্প থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি পৌরসভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম নামে এক ব্যক্তি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি […]

শিক্ষা খাত সংস্কারে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা খাতের সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে এর সৌজন্য সাক্ষাৎ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই সহযোগিতার […]

১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ ফেরত দিতে আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেয়ার বিক্রি করে সর্বোচ্চ ১০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় ফেরত নিতে বিদেশি বিনিয়োগকারীদের আর কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতি নিতে হবে না। নতুন নীতির আগে এই সীমা ছিল ১০ কোটি টাকা। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক একটি মাস্টার সার্কুলার জারি করে এই নীতিগত ছাড়ের তথ্য প্রকাশ করেছে। সার্কুলারে বলা হয়েছে, সুবিধাটি […]

যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ১৬ মার্চ যৌথভাবে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ উপলক্ষে ইসির কার্যালয়, দপ্তর ও বিভিন্ন প্রকল্পে কর্মরত সব কর্মকর্তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ […]

রংপুরে নকল শিশু খাদ্য জব্দ, দুই প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা

রংপুর নগরীতে অবৈধ ও নকল শিশু খাদ্য মজুত ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর কুটিরপাড়া ও কামালকাছনা এলাকায় জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে […]

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন […]

ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পেলেন ড. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালনের […]

পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে পর্যালোচনা বৈঠক আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। গত ৮ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পুলিশ বিভাগের পক্ষ […]

লাস ভেগাসে রেসলম্যানিয়ার মহারণে চূড়ান্ত মূল লড়াই

বিশ্বজুড়ে রেসলিং ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের আসন্ন ‘রেসলম্যানিয়া-৪২’-এর মূল লড়াই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডব্লিউডব্লিউই। আগামী ১৮ ও ১৯ এপ্রিল লাস ভেগাসের অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে বসবে এই জমকালো আসর। ডব্লিউডব্লিউইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম রাতের প্রধান আকর্ষণে মুখোমুখি হবেন বর্তমান ‘আনডিস্পিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন’ কোডি রোডস এবং তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ‘দ্য ভাইপার’ র্যান্ডি অর্টন। সম্প্রতি […]

ঈদের ছুটিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ অধিদপ্তরের

আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালীন সময়ে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ছুটির সময়ে প্রতিষ্ঠানের মূল্যবান ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও সামগ্রিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক আদেশে গতকাল এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়, সরকারি […]

প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী, নারীদের হাতে ফ্যামিলি কার্ড

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে পারভিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন […]