Skip to main content

Ridge Bangla

এপ্রিলে ঢাকা সফরে আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং আগামী থেকে এপ্রিল বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় (ডিপ্লোম্যাটিক কনসালটেশন) চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত আসন্ন কূটনৈতিক পরামর্শ সভার প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ওই সভায় বাংলাদেশ চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলোও আলোচনায় উঠে আসতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বাংলাদেশের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 24

আরো পড়ুন