Skip to main content

Ridge Bangla

তদবির নয়, মেধাকেই প্রধান্য দেবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকেই সরকার প্রধান্য দেবে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, “আমাদের ছেলেরা খালি ঘুরাফেরা করে চাকরি খুঁজছে। এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা […]

নদীপথে ইয়াবা পাচারচেষ্টা, র‍্যাবের অভিযানে আটক ৫

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরের ১৫ নম্বর ঘাট এলাকায় একটি বাল্কহেডে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, তাদের হাতে গোপন তথ্য আসে, সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাল্কহেডে […]

শ্বশুরবাড়ি গিয়ে জামাতার রহস্যজনক মৃত্যু, পলাতক স্ত্রী-স্বজনরা

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার একদিন পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার বৈরাগী শ্মশানঘাট এলাকায় একটি আমগাছ থেকে তোজাম্মেল হক (৩২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে পার্বতীপুরের চণ্ডীপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী মোকছেদুল ইসলামের মেয়ে মনিরার (২৮) সঙ্গে তোজাম্মেলের […]

বাজারে নতুন নোট বিক্রি বেআইনি, সতর্কতা বাংলাদেশ ব্যাংকের

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। মুখপাত্র বলেন, প্রতিটি উৎসব ঘিরে […]

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া বন্ধের নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সংবর্ধনা দেওয়ার প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দিতে পারবেন না। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ […]

ঢাকায় হঠাৎ ঝুম বৃষ্টি

রাজধানী ঢাকার আকাশ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়, যা পথচারীদের জন্য তৎক্ষণিক ভোগান্তি তৈরি করে। রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ শুরু হওয়া এ ঝুম বৃষ্টিতে মানুষ দৌড়ে শীতল ও ছায়াযুক্ত স্থানের সন্ধান করেন। কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে […]

রাজবাড়ীতে ডিজেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণের অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় ডিজেল মজুত প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় পরিচালিত এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। […]

শেষ হতে চলেছে জনপ্রিয় ড্রামা ‘মেরি জিন্দেগি হে তু’

পাকিস্তানের জনপ্রিয় রোমান্টিক সিরিয়াল ‘মেরি জিন্দেগি হে তু’ আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। বহু দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া এই ধারাবাহিকের গল্পে শেষ মুহূর্ত তৈরি করায় নির্মাতারা পর্দায় ইতি টানছেন। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে- কেউ আবেগাপ্লুত, আবার কেউ শেষ পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাকিস্তানি একটি বিনোদনমাধ্যমের […]

হাজীগঞ্জ বড় মসজিদে জুমাতুল বিদায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জুমার নামাজ আদায়

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (জুমাতুল বিদা) চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে লাখেরও বেশি মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামে। বেলা ১১টার মধ্যে বিশাল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। মসজিদ ও মাঠে জায়গা না থাকায় […]

গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার (১৩ মার্চ) হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের বিশেষ কক্ষে অবস্থানকালে তিনি চিকিৎসকদের সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সময় তিনি রোগীর পরিবারকে আশ্বস্ত করেন এবং উন্নত […]

ফিরতি ঈদযাত্রা: ২৩ মার্চের ট্রেন টিকিট বিক্রি শুরু

ঈদ শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১৩ মার্চ) থেকে ২৩ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের […]

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমেদ

জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা […]

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি সম্ভাবনা রয়েছে

সারা দেশে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের কোনো কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক […]

নির্বিঘ্ন ঈদযাত্রার প্রস্তুতি, ট্রেনের ছাদে ওঠার পথ বন্ধ ঘোষণা রেলমন্ত্রীর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে ঘরমুখী মানুষজনের যাত্রা শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঘরমুখী যাত্রার পরিস্থিতি খতিয়ে দেখতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শনের সময় তিনি জানান, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ করা হয়েছে। মন্ত্রী বলেন, “ঈদযাত্রার শেষ মুহূর্তে অনেক যাত্রী ছাদে উঠে যাতায়াতের চেষ্টা করেন। এ প্রবণতা […]

অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে জেগে উঠলেন ‘মৃত’ নারী!

ভারতের উত্তরপ্রদেশে চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারীকে ঘিরে ঘটেছে অবাক করা এক ঘটনা। অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়ার পথে হঠাৎ ঝাঁকুনিতে এক নারী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছে তার পরিবার। জানা গেছে, পিলভিট জেলার বাসিন্দা বিনীতা শুক্লা গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বেরেলির একটি […]

জামায়াত ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি, নির্বাচিত হয়েছেন কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি। ফলে সরকারদলীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার নির্বাচিত হন। এরপর কণ্ঠভোটের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি […]

সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ২০২৬ অর্থবছরের শুরুতেই দেশটির কেন্দ্রীয় সরকার যে হারে ঋণ নিচ্ছে, তাতে বড় ধরনের আর্থিক চাপের আভাস মিলছে। মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই যুক্তরাষ্ট্র সরকারের বাজেট ঘাটতি আরও প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে […]

চলতি অর্থবছরে প্রবাসী আয় ২২.৯ শতাংশ বেড়েছে

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ চলতি অর্থবছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের শুরু থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৯৮২ কোটি মার্কিন ডলার। ফলে রেমিট্যান্স প্রবাহে ২২.৯ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ […]

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শুক্রবার (১৩ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে স্মৃতিসৌধে পৌঁছান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্পিকার […]

ডিএমপিতে প্রশাসনিক রদবদল, বিভিন্ন বিভাগে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ ও জোনে কর্মরত আটজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আদেশ অনুযায়ী, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের […]