Ridge Bangla

তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার হওয়ার সম্ভাবনা কম: মার্কিন জ্বালানিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা খুব কম বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম এতটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কম। এর আগে ইরানের এক কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, যদি ইরানের ওপর হামলা আরও বাড়ে, তাহলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে।

তবে মার্কিন জ্বালানিমন্ত্রী এই আশঙ্কাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে বলেন, “এমনটি হওয়ার সম্ভাবনা কম। তবে আমরা এখন সামরিক অভিযান পরিচালনা এবং এই সমস্যার সমাধানের দিকেই বেশি মনোযোগী।”

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। তবে বড় তেল উৎপাদক দেশগুলোর উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক মজুত পরিস্থিতি দামকে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

This post was viewed: 5

আরো পড়ুন