রাজবাড়ীর গোয়ালন্দে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণের অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালানো হয়েছে। এ সময় ডিজেল মজুত প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দিয়েছে প্রশাসন।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় পরিচালিত এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
তিনি জানান, অভিযানে স্থানীয় একটি দোকানের গুদাম থেকে প্রায় ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ওই দোকান মালিক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গোপনে এসব জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন।
অভিযুক্ত ব্যক্তি মো. নান্নু হামিদ মৃধার হাট এলাকার নান্নু স্টোরের মালিক। অভিযানের সময় তার দোকানের গুদামে তেল সংরক্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৮ হাজার টাকা জরিমানা করে।