Ridge Bangla

ইরান যুদ্ধে যেতে অনীহা, সহায়তা চাইছেন মার্কিন সেনারা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে অনীহা প্রকাশ করছেন মার্কিন অনেক সেনা- এমন দাবি করেছে যুদ্ধবিরোধী একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেনাবাহিনীতে যোগ দিতে বা যুদ্ধ করতে রাজি নন, এমন ব্যক্তিদের সহায়তা দিয়ে থাকে সেন্টার অন কনসায়েন্স অ্যান্ড ওয়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের ফোন ‘ক্রমাগত বেজে চলেছে’। অনেক মার্কিন সেনা তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং জানাচ্ছেন যে, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চান না।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাইক প্রেসনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ নিয়ে সেনাদের ভেতর থেকে তীব্র আপত্তি উঠছে।

মাইক প্রেসনার লিখেছেন, “ফোন বেজেই চলেছে। সরকারের তরফে জনগণকে যা বলা হয়েছে, তার চেয়ে অনেক বেশি সেনা ইউনিটকে মোতায়েনের জন্য সক্রিয় করা হয়েছে।”

তাঁর মতে, সম্ভাব্য যুদ্ধ নিয়ে মার্কিন সেনাদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং অনেকে যুদ্ধের পরিবর্তে আইনি বা নৈতিকভাবে আপত্তি জানানোর পথ খুঁজছেন। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে ইরান-সংক্রান্ত সামরিক পদক্ষেপ নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

This post was viewed: 5

আরো পড়ুন