Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালী বন্ধই থাকবে: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তনীয়। বৃহস্পতিবার তিনি তাঁর প্রথম ভাষণে বলেন, শহীদ শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরান এই নীতি অব্যাহত রাখবে।

খামেনি বলেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে পিছপা হব না। ইসলামী বিপ্লবের মহান নেতার শাহাদাতের মধ্যেই সীমাবদ্ধ নয়; শত্রুদের হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যের জন্য আলাদা প্রতিশোধের ফাইল খোলা হবে।’

তিনি চলমান সংঘাতের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ঘোষণা দেন। একই সঙ্গে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দেন। তিনি সতর্ক করে বলেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।

ইয়েমেন ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরানকে সমর্থনের কথা উল্লেখ করে খামেনি বলেন, এই সহায়তা দেশটির প্রতিরক্ষা প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাহসী যোদ্ধারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন, যখন দেশ চাপ এবং আক্রমণের মুখে রয়েছে।’

This post was viewed: 17

আরো পড়ুন