Skip to main content

Ridge Bangla

শেষ হতে চলেছে জনপ্রিয় ড্রামা ‘মেরি জিন্দেগি হে তু’

পাকিস্তানের জনপ্রিয় রোমান্টিক সিরিয়াল ‘মেরি জিন্দেগি হে তু’ আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। বহু দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া এই ধারাবাহিকের গল্পে শেষ মুহূর্ত তৈরি করায় নির্মাতারা পর্দায় ইতি টানছেন। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে- কেউ আবেগাপ্লুত, আবার কেউ শেষ পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পাকিস্তানি একটি বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, ধারাবাহিকটির দ্বিতীয় শেষ পর্ব ১৪ মার্চ সম্প্রচারিত হবে। এর আগে মার্চ প্রচারিত হয়েছে প্রথম শেষ পর্ব।

হানিয়া আমীর (আয়রা) বিলাল আব্বাস খান (কামিয়ার) অভিনীত এই প্রেমের গল্পটি পাকিস্তান, বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে। তাদের অসাধারণ রসায়ন আবেগঘন অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। যদিও গল্পে কিছু অসম মুহূর্ত নিয়ে সমালোচনা ছিল, তবুও দর্শকপ্রিয়তার দিক থেকে সিরিয়ালটি ব্যাপক সাফল্য অর্জন করে।

দীর্ঘদিন দর্শকদের মন জয় করা আয়রা কামিয়ারের প্রেমের গল্প এখন শেষের পথে। তাই একদিকে কেউ গল্পের পরিণতি জেনে স্বস্তি প্রকাশ করছেন, অন্যদিকে অনেক ভক্ত সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায় আক্ষেপও প্রকাশ করছেন।

This post was viewed: 40

আরো পড়ুন