ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস অস্কারে মনোনয়ন পাওয়া চলচ্চিত্রে অভিনয় করলেও মার্কিন প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। ফলে তিনি ৯৮তম অস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তাঁর অভিনীত চলচ্চিত্র “দ্য ভয়েস অব হিন্দ রজব” সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে।
ইনস্টাগ্রামে মালহিস জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাঁকে ভিসা দেওয়া হয়নি। এতে তিনি গভীর হতাশা প্রকাশ করেন। চলচ্চিত্রটি ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রজবের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত।
এদিকে, নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল মার্কিন প্রশাসন।
This post was viewed: 7