Skip to main content

Ridge Bangla

অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে জেগে উঠলেন ‘মৃত’ নারী!

ভারতের উত্তরপ্রদেশে চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারীকে ঘিরে ঘটেছে অবাক করা এক ঘটনা। অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়ার পথে হঠাৎ ঝাঁকুনিতে এক নারী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছে তার পরিবার।

জানা গেছে, পিলভিট জেলার বাসিন্দা বিনীতা শুক্লা গত ২২ ফেব্রুয়ারি বাড়িতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বেরেলির একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ‘ব্রেন ডেড’ এবং তার শরীরে কোনো সাড়া নেই।

বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা বলেন, চিকিৎসকরা যখন জানিয়ে দেন যে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই, তখন পরিবার প্রায় আশা ছেড়ে দেয় এবং শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করে। পরে ২৪ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।

সময় বেরেলি-হরিদ্বার জাতীয় মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় রাস্তার একটি বড় গর্তে পড়ে অ্যাম্বুলেন্সটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। ঠিক এরপরই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, বিনীতার শ্বাস-প্রশ্বাস হৃৎস্পন্দনে পরিবর্তন আসছে এবং তা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

ঘটনার পরপরই তাকে দ্রুত পিলভিটের নিউরোসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুনরায় পরীক্ষা করে চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সঠিক চিকিৎসার ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং একদিন পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

This post was viewed: 34

আরো পড়ুন