Ridge Bangla

জামায়াত ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি, নির্বাচিত হয়েছেন কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি। ফলে সরকারদলীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার নির্বাচিত হন। এরপর কণ্ঠভোটের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার ডেপুটি স্পিকারের শপথগ্রহণ শেষে সংসদ ৩০ মিনিটের জন্য বিরতি নেয়। এরপর অধিবেশন মুলতবি ঘোষণা করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।

সরকারি দল বিএনপি জামায়াতকে ডেপুটি স্পিকার পদ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছিল। তবে জামায়াত শর্তসাপেক্ষে পদ গ্রহণ করতে চেয়েছিল। গত বুধবার জামায়াতের আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদে নির্ধারিত আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে পদটি চাই না; আমরা চাই পুরো প্যাকেজ বাস্তবায়ন হোক এবং তার ভিত্তিতে আমাদের ন্যায্য দায়িত্ব পালন সম্ভব হোক।”

বিরোধী দলের পদ না নেওয়ার ফলে সরকারদলীয় মনোনীত প্রার্থীই ডেপুটি স্পিকারের পদে অধিষ্ঠিত হয়েছেন। 

This post was viewed: 9

আরো পড়ুন