কোস্টগার্ড পরিচালিত বিশেষ অভিযানে চাঁদপুরে প্রায় ৫ হাজার ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাটকা শিকারের অভিযোগে আটক হওয়া ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চরভৈরবী এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
অভিযানের সময় নৌকায় থাকা ১০ জন জেলেকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
This post was viewed: 7