Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১০ দিনে […]

ফের চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালু করছে। বুধবার (১১ মার্চ) বিমান সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, এই রুটের ফ্লাইট আগে স্থগিত করা হয়েছিল। গত ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত থাকবে। পরে আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ মার্চ থেকে রুটটি […]

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশগামী এসব বিশেষ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে কাতারে বাংলাদেশের দূতাবাস। বুধবার (১১ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, বিশেষ দুটি ফ্লাইটই স্থানীয় সময় সকাল ১০টায় কাতার থেকে বাংলাদেশের উদ্দেশে […]

ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বৈশ্বিক ভূ-রাজনৈতিক […]

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল জাটকা জব্দ, আটক ১০ জেলে

কোস্টগার্ড পরিচালিত বিশেষ অভিযানে চাঁদপুরে প্রায় ৫ হাজার ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাটকা শিকারের অভিযোগে আটক হওয়া ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চরভৈরবী এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের […]

এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না: ট্রাম্পকে ইরান

ইরান জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করা হবে না। এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি সশস্ত্র বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শত্রু ও তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।” তারা স্পষ্ট করেছে, যুদ্ধের সমাধান […]

তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সমসাময়িক জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশে অকটেন ও পেট্রোলের প্রকৃত কোনো সংকট নেই। পেট্রোল সম্পূর্ণভাবে দেশেই উৎপাদন ও পরিশোধন করা হয় এবং অকটেনের সিংহভাগও […]

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক নিয়োগ

ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং […]

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় বড় সাজ্জাদের ৩ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের তিন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি সাব-মেশিনগান (এসএমজি), একটি করে বিদেশি পিস্তল ও রিভলবার এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা […]

আন্দিজ পর্বতের চূড়ায় প্রাচীন বিস্ময় মাচু পিচু

দক্ষিণ আমেরিকার উঁচু আন্দিজ পর্বতমালার নির্জন চূড়ায় লুকিয়ে আছে এক প্রাচীন শহর, যা ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে আজও রহস্যময়। এটি হলো মাচু পিচু। পেরুর কুসকো শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থানরত এই শহরটি ১৫শ শতকে ইনকা সভ্যতার হাতে নির্মিত। ইতিহাসবিদরা মনে করেন, এটি ছিল ইনকার প্রশাসনিক, ধর্মীয় এবং কৃষি কেন্দ্র। মাচু পিচু পাহাড়ের খাড়া […]

হরমুজ প্রণালিতে ৩ কার্গো জাহাজে হামলা

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বেশিরভাগ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে […]

সরকারি দলের সংসদীয় সভা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভা আয়োজনের বিষয়টি জানায়। এতে বলা হয়, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য […]

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ঈদের ছুটির মধ্যেই আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে […]

পোড়া টাকায় সয়লাব বাজার: ইয়াবার আগুনে পুড়ছে জাতীয় সম্পদ

সকালবেলা কাঁচা বাজারে সবজি ক্রয় করতে গিয়েছেন মো. রাসেল। ১১০ টাকার সবজি ক্রয় শেষে দোকানদারকে ২০০ টাকার একটি নোট দেওয়াতে দোকানদার তাকে ৯০ টাকা ফেরত দিলেন। সেখানে দেখা গেল ২টি ১০ টাকার নোটের উভয় দিক পোড়া। রাসেল মিয়া দোকানদারকে নোট দুটি পরিবর্তন করে দিতে বললে প্রত্যুত্তরে দোকানদার বলেন, “মামা, বাজারে এখন সব নোটই এমন পোড়া। […]

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি কমিশনার […]

নতুন উপসাগরীয় হামলায় সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি আরবের

ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব আজ জানিয়েছে, তারা একটি বিমান ঘাঁটি এবং দেশের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে চালানো পৃথক হামলার সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খবর এএফপি’র। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস […]

মেক্সিকো থেকে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই […]

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার সংবিধান অনুসরণ করেই গঠিত হয়েছে এবং সব কার্যক্রম সংবিধান মেনেই পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও একই ধারায় এগিয়ে যাওয়া হবে বলে তিনি জানান। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আলাদা শপথ […]

উৎপাদন বাড়াতে সেচ সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সরকার সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (১০ মার্চ) সিলেট সদর উপজেলায় ‘জাঙ্গাইল সুরমা নদী হতে বলাউরা জিলকার হাওর পর্যন্ত বংশীখাল খনন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সিলেট অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি শুকনো মৌসুমে সেচের […]

মবের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: কেন সাধারণ মানুষ ভিড়ের মধ্যে খুনি হয়ে ওঠে?

​সকালবেলায় যে মানুষটি হাসিমুখে পরিবারকে বিদায় জানিয়ে কাজ করতে বের হয়েছেন কিংবা বিকেলে পাড়ার দোকানে বসে হাসিমুখে চা খেয়েছেন, সমাজের চোখে সেই ‘ভদ্র’ ও ‘সাধারণ’ মানুষটিই হয়তো গভীর রাতে কোনো এক উন্মত্ত ভিড়ের অংশ হয়ে অন্য একজনকে পিটিয়ে মেরে ফেলছেন। আপাতদৃষ্টিতে এই বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এটাই রূঢ় বাস্তবতা। একে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষায় বলা […]