Ridge Bangla

এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না: ট্রাম্পকে ইরান

ইরান জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করা হবে না। এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানি সশস্ত্র বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শত্রু ও তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।” তারা স্পষ্ট করেছে, যুদ্ধের সমাধান ও ভবিষ্যৎ পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকবে।

এ অবস্থার আগে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর ইউরোপীয় বাজারে গ্যাসের দাম প্রায় ১৫ শতাংশ কমে যায়। এশিয়ার শেয়ারবাজারও সোমবারের পতন কাটিয়ে কিছুটা স্থিতি ফিরে পায়। মিশর তেলের দাম ৩০ শতাংশ বাড়িয়েছে এবং পাকিস্তান বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর মাধ্যমে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনকে সরাসরি জানান, “যতদিন প্রয়োজন, আমরা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে যেতে প্রস্তুত।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রেখেছে। আইআরজিসি এবং সরকারের এই কঠোর হুঁশিয়ারি তেলের আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।

This post was viewed: 5

আরো পড়ুন