Skip to main content

Ridge Bangla

পিছিয়ে যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনীভিত্তিক চলচ্চিত্রের শুটিং আপাতত পিছিয়ে গেছে। আগে ধারণা করা হয়েছিল মার্চের মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে, তবে নতুন তথ্য অনুযায়ী চলতি মাসে আর কাজ শুরু হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হতে পারে। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে, আর সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও।

কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ চলার কারণে ছবিটির প্রথম ধাপের শুটিং সম্ভবত মুম্বাইয়ে শুরু হবে। পরে সুযোগ বুঝে কলকাতায় শুটিং করার পরিকল্পনা রয়েছে।

শুটিং পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রযোজনার কিছু কাজ বাকি থাকা এবং নির্মাতা দলের আরও ভালো প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি প্রযোজক লাভরঞ্জনের দল, নির্মাতা বিক্রমাদিত্য মোটওয়ানে কিংবা সৌরভ গাঙ্গুলী বা তার ঘনিষ্ঠরা।

প্রাথমিক পরিকল্পনায় ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সের মাঠে শুটিং শুরু করা এবং চরিত্রটি ভালোভাবে বোঝার জন্য রাজকুমার রাও কয়েকদিন সৌরভ গাঙ্গুলীর বাড়িতে থাকার কথাও ছিল। তবে পরিকল্পনায় পরিবর্তন হওয়ায় তিনি মার্চে কলকাতায় আসছেন না; সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে।

This post was viewed: 26

আরো পড়ুন