দুদক মহাপরিচালকের ফোন ছিনতাই, দুইজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালককে অস্ত্রের মুখে মারধর করে ছিনতাই করা দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহজাদা এবং রুবেল। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া […]
ঢাকা থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জেরে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১-এ। সর্বশেষ সোমবার (৯ মার্চ) মধ্যপ্রাচ্যগামী আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে একই দিনে ৩৩টি ফ্লাইট বাতিলের তথ্য জানানো হয়েছিল। তখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৩৩৫টি। পরবর্তীতে নতুন করে ২৬টি […]
ভোটের ফলাফল চ্যালেঞ্জে হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনের ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে প্রার্থীদের করা পৃথক পাঁচটি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন। যেসব আসনের ফলাফল চ্যালেঞ্জ করা হয়েছে, সেগুলো হলো কুমিল্লা–১১, ময়মনসিংহ–২, চট্টগ্রাম–১৪, চাঁদপুর–৪ এবং সিরাজগঞ্জ–৪। আদালত সূত্র জানায়, আদালত সংশ্লিষ্ট আসনগুলোর […]
আমাদের প্রতিটি ইউনিট উচ্চ সতর্কাবস্থায় রয়েছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তুরস্কের সব নিরাপত্তা ইউনিট উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য আক্রমণের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরদোয়ান এই মন্তব্য করেছেন মঙ্গলবার রাজধানী আনকারায় অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে। তিনি বলেন, “আমাদের সেনা, পুলিশ এবং অন্যান্য […]
হাজীগঞ্জে কুরিয়ার পার্সেল থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালানো হয়। পুলিশ কর্মকর্তা […]
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ৯ দিনে নিহত ১,২৫৫ জন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত নয় দিনে অন্তত ১,২৫৫ জন নিহত এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হয়েছেন। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে ২৮ ফেব্রুয়ারি থেকে এই হামলা চালানো হচ্ছে। সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হামলায় নিহত ও আহতদের বয়স ৮ […]
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। ৯ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, ১০ মার্চ থেকে মেডিকেল কলেজগুলোর ক্লাস ও […]
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে তীব্র সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত রোববার (৮ মার্চ) রাত প্রায় ১০টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হারুন খাঁ ও […]
কুয়েতে যুদ্ধের কারণে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে ভিজিট ভিসায় থাকা বিদেশিদের জন্য ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানো হয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব বিদেশির ভিজিট ভিসার মেয়াদ শেষ হবে বা শেষ হওয়ার পথে, তাদের ভিসা এক মাস বাড়বে। এ জন্য সংশ্লিষ্টদের রেসিডেন্সি বিভাগে […]
নিবিড় পর্যবেক্ষণের জন্য চার বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের চারটি ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে নিযুক্ত কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন […]
যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ ও ধর্মমন্ত্রীর বৈঠক

দেশে যাকাত ব্যবস্থাপনা কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী ও যাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। বৈঠকে যাকাত বোর্ড পুনর্গঠনসহ সার্বিক ব্যবস্থাপনা […]
মঙ্গলবার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারীপ্রধান পরিবারের সামাজিক সুরক্ষা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম মঙ্গলবার (১০ মার্চ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির সূচনা করবেন তিনি। সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলটিং পর্যায়ে দেশের ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়িত […]
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

ইরানে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সময় এমন উচ্চ মূল্যবৃদ্ধি দেখা যায়নি। রোববার (৮ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম সর্বোচ্চ ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১১ ডলার স্পর্শ করেছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটি প্রথমবার তেলের এত বড় মূল্য বৃদ্ধি। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও […]
আইজিপির সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধিদল। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনপ্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন। সাক্ষাতে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, নিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন প্রতিনিধিদলপ্রধান। তিনি বলেন, […]
পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের […]
বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। সোমবার (৯ মার্চ) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে রায় ঘোষণা করেন। আদালত জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ। এর আগে […]
অভিনেতা তমাল মারা গেছেন

ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং তার শরীরে পেসমেকার বসানো ছিল। সকালে দেরি হওয়ায় পরিচারিকা ডাকতে গিয়ে কোনো সাড়া না পেলে চিকিৎসক ডেকে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানান। […]
নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী আয়োজিত হয়। প্রদর্শনীর কিউরেটর বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং কো-কিউরেটর বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে। ‘সমতার জন্য শিল্প’ প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে এবং প্ল্যান […]
১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সংসদ নেতার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদের কার্যক্রম এবং […]
হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এ মামলার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার প্রক্রিয়া চলছে। কূটনৈতিক […]